Bengal Election Results 2021: 'মানুষের গণতান্ত্রিক অধিকারের জয় হবে', আশাবাদী নন্দীগ্রামের জোট প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 May 2021 07:49 AM (IST)

আজ সকাল সকাল হলদিয়ার গণনাকেন্দ্রে পৌঁছান সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। তিনি বলেন, "মানুষের গণতান্ত্রিক অধিকারের জয় হবে।" নন্দীগ্রামের (Nandigram) দিকে তাকিয়ে গোটা বাংলা। নন্দীগ্রাম আসনের ভোটগণনা হবে হলদিয়া গর্ভমেন্ট স্পনসর্ড স্কুলের মাঠে। ইতিমধ্যেই গণনার এজেন্টরা আসতে শুরু করেছেন।