Bengal Violence: কাটোয়ায় ৩ TMC কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে 'হামলা', অভিযুক্ত BJP
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 May 2021 12:45 PM (IST)

পূর্ব বর্ধমানের কাটোয়ায় (Katwa) আক্রান্ত তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী। অভিযোগ, বাড়ি ফেরার পথে আক্রান্ত হন ৩ তৃণমূল কর্মী। ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। তিন তৃণমূলকর্মীই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে। হামলার অভিযোগ বিজেপির (BJP) বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।