WB Election: গ্রিন করিডরে মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশাকেই তুলে ধরেছে, কটাক্ষ বিমান বসুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2021 07:18 PM (IST)

শনিবার সাংবাদিক সম্মেলনে নন্দীগ্রাম কাণ্ডে গ্রিন করিডর করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা ফেরার ঘটনাকে উল্লেখ করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থার কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কটাক্ষের সুরে তিনি বলেন, বামফ্রন্ট আমলে সুপার স্পেশালটি হাসপাতাল না থাকলেও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেই প্রণব বাবুর চিকিৎসা হয়েছিল। গ্রিন করিডর করে কলকাতা নিয়ে আসতে হয়নি।