West Bengal Election 2021: দুপুরে তৃণমূলের পর বিকেলে বিজেপি, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2021 07:58 PM (IST)

কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি পুলিশও থাকুক বুথে। এই মর্মে আজ নির্বাচন কমিশনে আবেদন জানাল তৃণমূল। একইসঙ্গে এখনও অবধি নির্বাচন কমিশনের আচরণ পক্ষপাতদুষ্ট বলে ফের সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। যথারীতি এই ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল তরজা।