Lok Sabha Election 2024: 'শীতলকুচিতে আত্মরক্ষার স্বার্থেই গুলি চালিয়েছিল বাহিনী',অনড় দেবাশিষ ধর।
ABP Ananda | 01 Apr 2024 08:04 AM (IST)

Lok Sabha Election: পুলিশের পদস্থ আধিকারিক থেকে বীরভূমের (Birbhum News) বিজেপি (BJP) প্রার্থী। তিন বছরে কেরিয়ারগ্রাফ বদলালেও, অবস্থান বদল করেননি কোচবিহারের প্রাক্তন এসপি দেবাশিস ধর। শীতলকুচিতে আত্মরক্ষার স্বার্থেই গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী, তিন বছর পরও একই বক্তব্যে অনড় তিনি। শীতলকুচিকাণ্ডে মৃত ৪ জনের মধ্যে, ১ জনের স্প্লিন্টারের আঘাতে মৃত্যু হয়েছিল বলেও দাবি করলেন তিনি। ABP Ananda Live