West Bengal Election 2021: 'বিনা কারণে গ্রেফতার দলীয় কর্মী', পুলিশের সঙ্গে বচসায় বালিগঞ্জের BJP প্রার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Apr 2021 10:43 AM (IST)

পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বালিগঞ্জের বিজেপি (BJP) প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়। বালিগঞ্জ থানার সামনে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। বিজেপির এক মণ্ডল সভাপতিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেই ঘটনার প্রতিবাদ করায় তাঁর সঙ্গে পুলিশের বচসা বাধে। তিনি বলেন, "কাল রাত থেকে আমাদের পোলিং এজেন্টদের ভয় দেখানো হচ্ছে। আজ আমাদের মণ্ডল সভাপতিকে কোনও কারণ ছাড়াই গ্রেফতার করা হল। পুলিশ গ্রেফতারের কোনও কারণ দেখায়নি আমাদের।"