Malda News: 'ভোট ঘোষণার পর কীভাবে শাসকদল সরকারি গেস্ট হাউস ব্যবহার করল?' নির্বাচন কমিশনে নালিশ BJP-র
ABP Ananda | 30 Mar 2024 10:45 AM (IST)

ABP Ananda LIVE: মালদার(Malda) ২ প্রর্থীর হয়ে নির্বাচনী বৈঠক করেন তৃণমূলের(TMC) জেলা সভাপতি। 'ভোট ঘোষণার পর কীভাবে শাসকদল সরকারি গেস্ট হাউস ব্যবহার করল?' বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। মালদায় সরকারি গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী বৈঠক ঘিরে বিতর্ক। বিধিভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে (election commission)নালিশ জানাল বিজেপি। বৃহস্পতিবার মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে তৃণমূলের নির্বাচনী বৈঠক করেন মালদা জেলা তৃণমূলের সভাপতি ও মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী।