WB Election 2021: নন্দীগ্রামে সম্ভাবনা বাড়ছে শুভেন্দুর, খড়গপুরে দিলীপকে নিয়ে জল্পনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2021 05:20 PM (IST)

আজই বিজেপির (BJP) প্রার্থী তালিকা প্রকাশ। আজই প্রথম ২ দফার ভোটের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। নরেন্দ্র মোদির (Narendra Modi) ব্রিগেডের আগেই প্রার্থীতালিকা প্রকাশ করতে চলেছে বিজেপি। বিজেপি সূত্রের খবর, নন্দীগ্রাম থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। খড়গপুরে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) প্রার্থী করা নিয়ে জল্পনা রয়েছে।