West Bengal Elections 2021: পরের দু'দফার প্রার্থী চূড়ান্ত করতে নাড্ডার বাড়িতে বৈঠক, রয়েছেন অমিত শাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Mar 2021 06:28 PM (IST)

বিজেপির বাকি দফার প্রার্থীতালিকা কবে প্রকাশ? তা ঠিক করতে দিল্লিতে জেপি নাড্ডার বাসভবনে বৈঠকে বসলেন পশ্চিমবঙ্গ বিজেপির কোর গ্রুপের সদস্যরা। এছাড়াও বৈঠকে রয়েছেন অমিত শাহ। এই বৈঠকে তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনের প্রার্থীতালিকা চূড়ান্ত করা হচ্ছে। আগামীকাল সেই ৭৫টি আসনের প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে বিজেপি।