West Bengal Assembly Election Results 2026 : রাজ্যজুড়ে গেরুয়া ঝড়, 'ঔদ্ধত্যই' কি কাল হল তৃণমূলের?
Continues below advertisement
কলকাতা : রাজ্য়জুড়ে গেরুয়া ঝড়। নজিরবিহীন লাফ গেরুয়া শিবিরের। ২০১৬ সালেও যাদের মোট আসন সংখ্যা ছিল নাম মাত্র। ছাব্বিশের নির্বাচনে তারাই পশ্চিমবঙ্গে কার্যত হাওয়া বদলে দিয়েছে। বদলে দিয়েছে রাজনৈতিক ইতিহাসও। বিকেল ৪টের হিসাব বলছে, ২০২১ সালে ৭৭টি আসন পাওয়া বিজেপি পৌঁছে গিয়েছে ১৯৭-এ। অন্য দিকে রাজ্যের প্রাক্তন শাসক শিবির তৃণমূল নেমে গিয়েছে ১০০-এরও নীচে।
এই পিছিয়ে থাকার নিরিখে অবাক করেছেন তৃণমূল সরকার দুই মন্ত্রীও। একজন বিদায়ী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অন্যজন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দু'জনেই পিছিয়ে। কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা? ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূলের ঔদ্ধত্য আসলেই তাঁদের ব্যাকফুটে ফেলেছে। যার জেরে ক্ষিপ্ত হয়েছে আমজনতা। তৃণমূল গিয়েছে পিছিয়ে। নজির স্থাপন করেছে বিজেপি। প্রেস্টিজ ফাইটে জয় গেরুয়া শিবিরের।
Continues below advertisement
Tags :
Mamamta Banerjee West Bengal Election Result West Bengal Result West Bengal Assembly Election 2026 Result West Bengal Assembly Election Result 2026 Bengal Election Result 2026JOIN US ON
Continues below advertisement