Mamata Audio Clip: 'এসপি-আইসিকে ফাঁসাতে হবে', শীতলকুচিকাণ্ডে মমতার নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে আনল বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2021 07:06 PM (IST)

নির্বাচনের মধ্যেই ফের নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে নিয়ে এল বিজেপি। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন বিজেপি নেতা অমিত মালব্য। অডিও ক্লিপে কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি ও শীতলকুচির তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম রায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন বলে দাবি করেছে বিজেপি। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।