BJP Candidate List: প্রার্থীতালিকা প্রকাশ হতেই ফের জেলায় জেলায় বিক্ষোভ বিজেপি কর্মীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2021 07:20 PM (IST)

বৃহস্পতিবার ১৪৮টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP Candidate List)। প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার পরেই বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। মালদা ও দুর্গাপুরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জলপাইগুড়িতেও বিজেপি প্রার্থীকে নিয়ে বিক্ষোভ দেখান সমর্থকরা। প্রার্থী ঘোষণার পরই উত্তর চব্বিশ পরগণার জেলায় দলীয় কার্যালয়ে ফ্লেক্স ছিঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।