Brigade Rally: 'দরকার হলে রক্ত দিয়েও মাতৃভূমিকে স্বাধীন করব', তৃণমূল ও বিজেপিকে নিশানা আব্বাসের

আজ বাম-কংগ্রেসের জোটসঙ্গী আব্বাস সিদ্দিকি ব্রিগেড থেকে বক্তব্য রাখেন। বক্তব্যের শুরুতেই তৃণমূল ও বিজেপিকে নিশানা করে তিনি বলেন, "আগামী দিন বিজেপি ও বিজেপির বি-টিম মমতার দলকে উৎখাত করব। আগামী নির্বাচনে মমতাকে শূন্য করে ছাড়ব। দরকার হলে রক্ত দিয়েও মাতৃভূমিকে স্বাধীন করব।" তিনি আরও যোগ করেন, "যেখানেই বামেরা প্রার্থী দেবে, সেখানেই রক্ত দিয়ে জেতাব। যদি এই সমঝোতা আরও এক সপ্তাহ আগে হত, তাহলে দ্বিগুণ মানুষের জমায়েত করতাম।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola