Cabinet Oath Taking: 'প্রতিশ্রুতি মতো দুই তৃতীয়াংশ আসন পেয়েছি', শপথ নিয়ে সংযত থেকে কাজ করার বার্তা সুজিতের

আজ রাজ্য মন্ত্রিসভায় শপথ নিলেন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। শপথ নিলেন সুজিত বসু (Sujit Bose)। শপথ নেওয়ার পর তিনি বললেন, ‘দল আমাকে যে দায়িত্ব দেবে আমি তা পালন করব। মানুষের জন্য কাজ করাকে আমি আমার কর্তব্য মনে করি। কর্তব্যে আমি কখনও অবহেলা করি না। আমরা যেমন বলেছিলাম, সেইভাবেই দুই তৃতীয়াংশ আসন নিয়ে আমরা জিতেছি। যারা কুৎসা, অপপ্রচার করেছিল, মানুষ তাদের মুখের উপর জবাব দিয়েছে। সংযত থেকে ভালোভাবে কাজ করতে হবে।’

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola