WB First Phase Voting: দলীয় পতাকা ছেঁড়া ঘিরে TMC-BJP সংঘর্ষে উত্তপ্ত দাঁতন, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2021 07:32 PM (IST)

দলীয় পতাকা ছেঁড়া নিয়ে তৃণমূল (TMC)-বিজেপি (BJP) সংঘর্ষ। পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রে মোহনপুরে ভোট চলাকালীন শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে জখম হয়েছেন জখম উভয় পক্ষের ৪ জন। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে দুই দলের কর্মীরা। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। উভয় পক্ষ থেকেই নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে।