WB Election 2021: নন্দীগ্রামে মনোনয়ন জমা দিলেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Mar 2021 10:38 PM (IST)

শুক্রবার নন্দীগ্রামে মনোনয়ন পেশ করলেন সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম (CPM) প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় (Meenakshi Mukherjee)। এদিন হলদিয়ার গিরিশ মোর থেকে মিছিল করে হলদিয়ার মহকুমা শাসকের দফতরে যান মীনাক্ষী। সঙ্গে ছিলেন কংগ্রেস ও আইএসএফ কর্মী-সমর্থকরাও। দীর্ঘদিন ধরে নন্দীগ্রাম আসনে প্রার্থী দেয় বাম শরিক সিপিআই। যদিও এবার শোনা যাচ্ছিল আইএসএফকে এই আসন ছাড়া হতে পারে। শেষ পর্যন্ত নন্দীগ্রাম আসনে সিপিএমের লড়াকু তরুণ নেতাকে প্রার্থী করেছে সংযুক্ত মোর্চা।