West Bengal Election 2021: পূর্ব মেদিনীপুরে দলীয় প্রার্থীদের প্রচারে ঝড় তুললেন দেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2021 11:55 PM (IST)

রবিবার দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে যান তৃণমূল সাংসদ দেব (Dev)। তিনি বলেন, 'মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। দেখে নয়, যে কাজ করছে তাকেই ভোট দিন।' পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের ভাল ফলের ব্যাপারে আশাবাদী দেব। তিনি বলেন, সমাজের উন্নয়নের কথা ভেবেছে তৃণমূল, তাই সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রাস্তায় নেমেছে। সঙ্গে দলবদলুদের প্রতি দিলেন বার্তা।