West Bengal Election 2021: 'বাংলায় কাজ করলে বাঙালি আবেগকে গুরুত্ব দিতেই হবে', ইস্তেহার প্রসঙ্গে দাবি দিলীপের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2021 04:31 PM (IST)

রবিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি (BJP)। এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, 'বাংলায় কাজ করলে বাঙালি আবেগকে গুরুত্ব দিতেই হবে। বাংলার কৃতীরা সারা দেশে সম্মান পান। তাই বিজেপি তাঁদের সম্মান দিচ্ছে। এটাই বিজেপির সংস্কৃতি।'