West Bengal Elections 2021: 'নেতৃত্ব খুশি হলে আমার পরিশ্রম সফল', মোদির প্রশংসার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিলীপের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2021 06:59 PM (IST)

আজ খড়গপুরে সভায় দিলীপ ঘোষের (Dilip Ghosh) উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা পালন করছি। নেতৃত্ব খুশি হলে আমার পরিশ্রম সফল হয়েছে। মেদিনীপুর জেলা থেকেই আমি বিধায়ক ও সাংসদ হয়েছি। আমার কাজ বিজেপিকে ২০০ আসন জিতিয়ে ক্ষমতায় আনা ও মেদিনীপুরের সব কেন্দ্রে জয়লাভ করা।'