Dinesh Trivedi Resigns From Rajya Sabha: 'অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েছি, মানুষের জন্য কাজ করতে চাই', ইস্তফা দিয়ে জানালেন দীনেশ ত্রিবেদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2021 03:33 PM (IST)
রাজ্যসভা থেকে ইস্তফা দীনেশ ত্রিবেদীর (Dinesh Trivedi)। ইস্তফা দিলেন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। ইস্তফা দেওয়ার আগে রাজ্যসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, "দলে এখন দম বন্ধ হয়ে আসছে। আমি আমার মনের কথা শুনছি, আর চুপ করে থাকতে পারছি না।" তিনি যোগ করেন, "যেভাবে বাংলায় কাজ হচ্ছে, তা তিনি মেনে নিতে পারছেন না। তাই এতদিনে তিনি তাঁর অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েছেন। জানান, মানুষের জন্য কাজ করতে চান তিনি। একইসঙ্গে তিনি বিজেপিতে যোগ দেবেন কী না, তা নিয়েও উঠছে প্রশ্ন।