West Bengal Election 2021: বালিতে দীপ্সিতা ধরের প্রচার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2021 10:31 PM (IST)

বালিতে প্রচারে বেরিয়েছেন CPM প্রার্থী দীপ্সিতা ধর (Dipsita Dhar)। ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন তিনি। ইতিমধ্যেই দীপ্সিতা ধরের প্রচারে হাজির হয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। মাত্র ৩২ বছরে বিধায়ক হয়েছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ৩১ বছর বয়সে প্রথম বিধানসভার পা রেখেছিলেন। আর ২৭-এ দীপ্সিতার প্রচারের ধার দেখে অনেকেই বলছেন, 'এ যাত্রায় দীপ্সিতাকে ধরে কে?'