এক ঝলকে: কয়লা পাচারকাণ্ডে গ্রেফতার লালা-ঘনিষ্ঠ, সোনারপুরে প্রার্থীর সামনেই কোন্দল

কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতার ধৃত লালা ঘনিষ্ঠ রণধীর সিংহ। অন্ডাল থেকে গ্রেফতার করল সিআইডি (CID)। আজ তোলা হবে আদালতে। সাতসকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা। চারটি গাড়ির সংঘর্ষে মৃত এক। আহত পাঁচ। সোনারপুরে প্রার্থী লাভলি মৈত্রের সামনেই প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। জেলা তৃণমূল সভাপতি ও সোনারপুর টাউন সভাপতির বিরুদ্ধে ক্ষোভ বিদায়ী বিধায়কের অনুগামীদের। বারুইপুরে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন দক্ষিণ ২৪ পরগনার তিন কেন্দ্রের তিন বাম প্রার্থী। মনোনয়ন পেশ করলেন বারুইপুর পূর্বের প্রার্থী জয়দেব নস্কর, জয়নগরের প্রার্থী তরুণ নস্কর, কুলতলির প্রার্থী জয়কৃষ্ণ হালদার ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola