Election 2021: চলতি সপ্তাহেই রাজ্যে ৪ কেন্দ্রীয় পর্যবেক্ষক

শুক্রবার তৃণমূলের (TMC) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। শুক্রবার বিজেপিরও (BJP) প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। ২৯৪টি আসনে শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থী তালিকা প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূলের প্রার্থী তালিকায় অন্তত ৪০জন নতুন মুখ থাকতে পারে এবার। এবারের ভোটে টিকিট পাবেন না ৮০ উর্ধ্বরা: সূত্র। দিল্লি থেকে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। প্রথম দুই দফার ভোটে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। দিল্লি রওনা হওয়ার আগে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy) এবং বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) জানান, নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। এখন প্রার্থী তালিকা চূড়ান্ত করতেই হবে। অন্যদিকে চলতি সপ্তাহেই রাজ্যে চার কেন্দ্রীয় পর্যবেক্ষক। ৬ কিংবা ৭ মার্চ রাজ্যে চার কেন্দ্রীয় পর্যবেক্ষক আসবেন বলে খবর পাওয়া যাচ্ছে। প্রতি জেলায় এবারে ভোটে তিনজন পুলিশ পর্যবেক্ষক থাকবেন। আট দফার ভোটে রাজ্যে থাকবেন ৫০০জন পর্যবেক্ষক। ৮ মার্চের মধ্যে আসছে আরও ১৭০ কোম্পানি বাহিনী। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola