Election 2021: ভোটের মুখে ৫ রাজ্য থেকে বাজেয়াপ্ত নগদ ৩৩১ কোটি টাকা, জানালেন শেফালি শরণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Mar 2021 04:51 PM (IST)

২০২১-এর নির্বাচনের আগে বাজেয়াপ্ত রেকর্ড অঙ্কের অর্থ। বাজেয়াপ্ত নগদ ৩৩১ কোটি টাকা। পাঁচ রাজ্য থেকে বাজেয়াপ্ত ৩৩১ কোটি টাকা। জানিয়েছেন, নির্বাচন কমিশনের মুখপাত্র শেফালি শরণ। অন্যদিকে তৃণমূল সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari) বলেন, "কে বলেছে আমি তৃণমূলে আছি? ডিসেম্বর থেকে বাপ-ঠাকুরদাকে গালিগালাজ করছে। সবাই জানে আমরা ত্যাগী না ভোগী। প্রধানমন্ত্রীর সভায় যেতে বললে যাব। গভীর সমুদ্রবন্দর রাজ্য সরকার দিতে পারবে না।"