Election 2021: ডোমজুড়ে Rajib Banerjee-এর বিধায়ক কার্যালয় শুদ্ধকরণ অভিযান TMC-এর

কার দখলে থাকবে গঙ্গাপারের নীল বাড়ি? শুরু হয়ে গিয়েছে যুদ্ধ। এর মধ্যেই দল বদল ইস্যুকে সামনে রেখে ফের শুদ্ধকরণ অভিযানে নামল তৃণমূল (TMC)। মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে পাকুড়িয়ার বিজেপি (BJP) নেতা রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের (Rajib Banerjee) খাসতালুকে তাঁরই ব্যবহার করা বিধায়ক-কার্যালয় শুদ্ধকরণ অভিযান চালায় তৃণমূল। গঙ্গাজল দিয়ে ধোয়ানো হয় অফিস। করা হয় পুজো। নেতৃত্বে ছিলেন তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের মেন্টর কল্যাণ ঘোষ। তৃণমূলের শুদ্ধকরণ অভিযান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূমের রোড-শো করে ভোট লুঠের অভিযোগ অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) আক্রমণ শোভন চট্টোপাধ্য়ায়ের (Sovan Chatterjee)। পাল্টা জবাব অনুব্রত মণ্ডলের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola