Election Commission: 'রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজ সামলাবে রাজ্য সরকারই', তৃণমূলের দাবি উড়িয়ে দিয়ে জানাল নির্বাচন কমিশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Mar 2021 10:21 PM (IST)

সম্প্রতি তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল রাজ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে সব প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের। শাসক দলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, 'কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে ডিজিকে সরায়নি নির্বাচন কমিশন। ভোটের নামে রাজ্য প্রশাসনের দায়িত্ব নেয়নি কমিশন। রাজ্য প্রশাসনের দৈনন্দিন কাজ সামলাবে রাজ্য সরকারই।'