Election Commission:'আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ', জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন
ABP Ananda | 01 Apr 2024 02:55 PM (IST)

ABP Ananda LIVE: 'বিতর্কিত মন্তব্যের জের, আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ'। জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন (election commission)। বিতর্কিত মন্তব্য নিয়ে কমিশনের পাঠানো নোটিসের উত্তরে দিলীপ ঘোষের জবাবে অসন্তোষপ্রকাশ। ভবিষ্যতে জনগণের সামনে কোনও বক্তব্য রাখার ক্ষেত্রে দিলীপ ঘোষকে(dilip ghosh) আরও সতর্ক হওয়ার নির্দেশ কমিশনের। দলের শীর্ষ নেতৃত্বকেও নেতাদের আচরণবিধি নিয়ে সতর্ক করতে হবে, জানাল কমিশন। কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনতের বিরুদ্ধেও ওঠা বিতর্কিত মন্তব্যের অভিযোগ নিয়েও একই বক্তব্য নির্বাচন কমিশনের।