Panchayat Election: ভোটে 'অবাধ সন্ত্রাস', ঝরল ১২টি প্রাণ, নির্বাচন নিয়ে অবশেষে মুখ খুললেন কমিশনার
ABP Ananda | 08 Jul 2023 03:55 PM (IST)

ভোটের (Panchayat Election ) দিন ১০ খুন। কোচবিহারে খুন বিজেপি কর্মী। খড়গ্রাম-রেজিনগর-মানিকচক-চাপড়া, বাসন্তী, কাটোয়া- খুন ৬ তৃণমূল কর্মী। লালগোলা-আউশগ্রামে সিপিএম, নওদায় কংগ্রেস কর্মীর মৃত্যু। খড়গ্রামে ফের খুন। কংগ্রেস কর্মী খুনে অভিযুক্ত তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। বদলার অভিযোগ শাসক দলের। ভোটে 'অবাধ সন্ত্রাস', ঝরল ১২টি প্রাণ, নির্বাচন নিয়ে অবশেষে মুখ খুললেন কমিশনার (Rajiva Sinha)