WB Election 2021: আগামীকালই রাজ্যে আসছেন নির্বাচনী পর্যবেক্ষকরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Mar 2021 07:12 PM (IST)

আগামীকালই কলকাতায় আসছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। একই সঙ্গে রাজ্যে আসছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও। আজ দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে পর্যবেক্ষকদের বৈঠক হয়। বাংলায় এসেই জেলা সফরে যাবেন দুই পর্যবেক্ষক। ২৭ মার্চ থেকে রাজ্যে ৮ দফায় ভোট গ্রহণ শুরু হবে। প্রথম দফার নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পা রাখছেন অবজার্ভাররা।