Bengal Election 2021: কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  27 Feb 2021 11:08 AM (IST)
ABP News

কাদাপাড়ায় (Kadapara) বিজেপির (BJP) পরিবর্তন যাত্রার (Parivartan yatra) রথ ভাঙচুর। পাশাপাশি ট্যাবলোর গাড়িগুলিতেও ভাঙচুর করা হয়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে। বাধা দেওয়ায় আক্রান্ত হয়েছেন কয়েকজন, বলে দাবি। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। ফুলবাগান (Fulbagan) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলে, তৃণমূল কংগ্রেস (TMC) এইসবের জন্য পাড়ায় পাড়ায় ‘দূত’ রেখেছে। সাধারণ মানুষের কাছে যেতে পারছে না। তাই তারা গভীর রাতে চুরি, ভাঙচুর করছে। অসহায় নিরীহ গাড়িচালক ও নিরাপত্তারক্ষীদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে, এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিক্রিয়া মেলেনি।

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন
  • Bengal Election 2021: কাদাপাড়ায় বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর

TRENDING VIDEOS

"তাণ্ডবে কিছু বহিরাগতও ছিল, তাদের চিহ্নিত করা হচ্ছে", বললেন স্বাস্থ্যমন্ত্রী1 Hour ago

ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন1 Hour ago

দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP6 Hour ago

কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের6 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন