West Bengal Election 2021: TMC-র বিরোধিতা করলেই উচ্ছেদের 'হুমকি', গৌতম দেবের ভিডিও-র রিপোর্ট তলব কমিশনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Apr 2021 06:11 PM (IST)

প্রচারে বেরিয়ে প্রকাশ্যে হুমকি দিলেন গৌতম দেব (Gautam Deb)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) তাঁর ভিডিও। এই ভিডিও-র বিষয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী গৌতম দেব প্রচারে বেরিয়ে ঠাকুরনগরের (Thakur nagar) এক আশ্রমিককে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। অভিযোগ, তৃণমূলের বিরোধিতা করলে উচ্ছেদ করার হুমকি দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, ‘ওই তথাকথিত আশ্রমে আরএসএস (RSS), বিজেপির (BJP) ক্যাম্প, মিটিং হয়। সরকারি জায়গায় এসব হতে পারে না।’