Panchayat Election 2023: মনোনয়ন থেকে গণনা, ৩৫ দিনে ভোট সন্ত্রাসের বলি ৪৫, উদ্বেগ প্রকাশ হাইকোর্টের

ABP Ananda  |  12 Jul 2023 05:22 PM (IST)
ABP News

রাজ্যে পঞ্চায়েত ভোট ঘিরে হিংসা অব্যহত। নিহতদের সংখ্যা ক্রমশ উর্ধ্বমুখী। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব-সহ গণনা পর্যন্ত হিংসার বহর ক্রমশই বাড়ছে। উত্তাল পরিস্থিতির মধ্য়ে অনেকেই সন্তান হারিয়েছেন।পরিসংখ্যান বলছে, মনোনয়ন থেকে গণনা, ৩৫ দিনে ভোট সন্ত্রাসের বলি ৪৫ !


 


পঞ্চায়েত নির্বাচনে আবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল (TMC)। কিন্তু দলের জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। পঞ্চায়েত নির্বাচনে অনিয়ম সংক্রান্ত যে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু (Calcutta High Court)। তার শুনানিতেই এদিন জানিয়ে দিল যে, কমিশনের কী ভূমিকা পালন করছে, তার উপরই বিজয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। (Panchayat Elections 2023)


 


পঞ্চায়েত নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে প্রথমে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। ভিডিও রেকর্ডিংও জমা দেওয়া হয়, দাবি জানানো হয় কয়েক হাজার বুথে পুনর্নির্বাচনের। বরং যে কয়টি বুথে নতুন করে ভোটগ্রহণ হয়েছে, সেগুলি তাদের তালিকাতেই ছিল না বলে দাবি করে বিজেপি। বিষয়টি নিয়ে তাই সটান হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু (BJP)। সেই মামলাতেই বুধবার কমিশনকে তীব্র ভর্ৎসনা করল আদালত।


প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এদিন শুনানি চলছিল। সেখানে কমিশনের তরফে আজও কেউ উপস্থিত ছিলেন না। তাতেই প্রধান বিচারপতি বলেন, "আজকেও কমিশনের কেউ আদালতে নেই, তারা কেন সক্রিয় নয়? পুনরায় নির্বাচনের জন্য কমিশনের কাছে দেওয়া তালিকা অনুযায়ী কী সিদ্ধান্ত তা জানানো উচিত ছিল। অত্যন্ত দুঃখের বিষয় যে ফল ঘোষণার পরও রাজ্যে অশান্তি আটকাতে পারছে না কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।"আদালত আরও জানায়, ভোটের মনোনয়ন থেকে গণনা, ৩৫ দিনে ভোট সন্ত্রাসের বলি হয়েছেন ৪৫ জন। খুব দুঃখের যে, ফল ঘোষণার পরে রাজ্য অশান্তি আটকাতে পারছে না।

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন ২০২৩
  • Panchayat Election 2023: মনোনয়ন থেকে গণনা, ৩৫ দিনে ভোট সন্ত্রাসের বলি ৪৫, উদ্বেগ প্রকাশ হাইকোর্টের

TRENDING VIDEOS

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন5 Hour ago

Arjun Singh | "বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে, নেব", হুঙ্কার অর্জুন সিংয়ের | ABP Ananda5 Hour ago

মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?6 Hour ago

আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda7 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন