West Bengal Election 2021: ফৌজদারি মামলা রয়েছে তাঁর নামে, হলফনামায় জানালেন হিরণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Mar 2021 07:52 PM (IST)

ভোট মানেই রাজনীতির হিসেবনিকেশ৷ ভোট মানেই ভোটব্যাঙ্কের যোগ-বিয়োগ৷ আবার ভোট মানেই আয়-ব্যয়ের খতিয়ান৷ আজকের ‘আয়-ব্যয়ে’ খড়গপুর সদরের বিজেপির তারকা প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান৷ আসল নাম হিরণময় চট্টোপাধ্যায়।
রূপোলি পর্দার হিরণ। এক সময়ের যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি। গত ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার নামখানায় অমিত শাহর সভায় যোগদান করেন বিজেপিতে। বার তিনি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। লড়াই ত্রিমুখী হলেও এই আসনে গেরুয়া শিবিরের তারকাপ্রার্থীর দিকেই নজর সকলের। সম্পত্তির হিসেবের পাশাপাশি হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে ফৌজদারি মামলা রয়েছে।