Howrah: টিকিট পেয়েও নির্বাচনে লড়তে নারাজ হাওড়া দক্ষিণের বিজেপি প্রার্থী রন্তিদেব দাশগুপ্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Mar 2021 04:44 PM (IST)

রবিবারই তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি। হাওড়া দক্ষিণে বিজেপির প্রার্থী রন্তিদেব দাশগুপ্ত। কিন্তু তিনি এবারের নির্বাচনে লড়াই করতে চান না। যদিও দলের হয়ে প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন রন্তিদেব। ইতিমধ্যেই দলীয় নেতৃত্বকে তার অনিচ্ছার কথা জানিয়েছেন তিনি। রন্তিদেব বলেন, আশা করছি দল এই কেন্দ্রে একজন ভাল প্রার্থী দেবেন।