Amit Shah Exclusive: 'জনপ্রিয়তা থাকলে ভয় পাচ্ছেন কেন?' খড়গপুরে রোড-শো থেকে মমতাকে আক্রমণ অমিত শাহের

রবিবার খড়গপুরে প্রার্থী হিরণের সমর্থনে রোড-শো করেন অমিত শাহ (Amit Shah)। এদিন অমিত শাহের সঙ্গে উপস্থিত ছিলেন হিরণ, দিলীপ ঘোষ, কৈলাস  বিজয়বর্গীয়। এই রোড শো থেকে 'এবার বিজেপি' স্লোগান তোলা হয়েছে।  রোড-শো থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'স্বাধীনভাবে কাজ করছে নির্বাচন কমিশন। জনপ্রিয়তা থাকলে অফিসারদের ভয় পাচ্ছেন কেন। সব জেলায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ করা অফিসার রয়েছেন। আমরা কিন্তু ভয় পাচ্ছি না। এবার ২০০-র বেশি আসনে জিতে পশ্চিমবঙ্গে সরকার তৈরি করবে বিজেপি।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola