Central Force: 'পর্যাপ্ত বাহিনী না পেলে সেখান থেকেই ফিরে আসব',হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের
ABP Ananda | 26 Jun 2023 09:16 AM (IST)

প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা না হলে এবার রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commission) দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। রবিবার, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের দেড়শতম দিনে হাওড়া (Howrah) ও শিয়ালদা (Sealdah) থেকে দুটি মহা মিছিল করে শহিদ মিনারে পৌঁছন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।