মধ্য়মগ্রামে TMC-র পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ISF-এর বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার মধ্য়মগ্রাম বিধানসভা এলাকায় তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে। মারধর, শ্লীলতাহানির পাশাপাশি পার্টি অফিস ভাঙচুরের অভিযোগও উঠেছে। তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আইএসএফ-এর (ISF) পাল্টা দাবি, হামলা চালিয়েছে তৃণমূল। পার্টির জন্ম মাত্র কয়েকদিন আগে। প্রথম নির্বাচনী যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন নেতারা। ভোটের মুখে সেই দলের বিরুদ্ধেই উঠল নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ। উত্তর ২৪ পরগনার মধ্য়মগ্রামে তৃণমূল নেতার বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিরুদ্ধে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola