BJP Candidate List: 'মানুষের জীবন নিয়ে খেলা হবে না, উন্নয়ন চাই', প্রার্থী হয়ে জানালেন শ্রাবন্তী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2021 10:38 PM (IST)

বেহালা পশ্চিম কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এদিন সন্ধ্যায় প্রার্থীতালিকা ঘোষণার পর শ্রাবন্তী বলেন, 'দেশের জন্য কাজ করার এক বড় সুযোগ পেয়েছি। এই জন্য আমি দলকে ধন্যবাদ জানাতে চাই। আমি একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব। অনেক পরিকল্পনা রয়েছে। মানুষের জীবনের সঙ্গে খেলা হবে না, কাজ করব, উন্নয়ন করব।'