West Bengal Election 2021: 'জয় শ্রীরাম বা জয় সিয়ারাম বললে পেট্রোলের দাম কমবে না' পটাশপুরে কটাক্ষ কানহাইয়া কুমারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2021 09:44 PM (IST)

পটাশপুর থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একসঙ্গে বিঁধলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। তিনি বলেন 'পেট্রল পাম্প এ গিয়ে, বিজেপির জয় শ্রীরাম বললে বা তৃণমূলের জয় সিয়ারাম বললে পেট্রোলের দাম ১০০ টাকা থেকে কমে ৫০ টাকা হবে না। বিজেপি বলছে ক্ষমতায় এলে নবান্ন থেকে প্রধান কার্যালয় রাইটার্স নিয়ে যাব, এদের আর কোনও লক্ষ্য নেই। সঙ্গে বিজেপির উদ্দেশ্যে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে কানহাইয়ার সংযোজন, বলছে একবার সুযোগ দিয়ে দেখুন, ফেয়ার অ্যান্ড লাভলি নাকি নতুনটা মেখে দেখি যদি ভালো কাজ হয়।