West Bengal Election 2021: 'যাদের ছবি দিদির পাশে দেখা যেত তারাই এখন মোদি সঙ্গে, আসলে পুরনো বিষ নতুন বোতলে', আক্রমণ কানহাইয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Mar 2021 10:22 PM (IST)

পটাশপুর থেকে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে একসঙ্গে বিঁধলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। তিনি বলেন 'আগে যাদের ছবি দিদির পাশে দেখা যেত এখন তাঁদের ছবি মোদির সঙ্গে দেখা যায়। আসলে পুরনো বিষ নতুন বোতলে এসেছে। অনেকে বলছেন ২ মে আমরাই জিতব। আগে থেকেই যখন জানেন তাহলে নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করছেন কেন? প্রশ্ন কানহাইয়ার।