Lok Sabha Election 2024: পুরুলিয়া-ঘাটালে চূড়ান্ত ভোট প্রস্তুতি, বুথে বুথে পৌঁছচ্ছেন ভোটকর্মীরা। ABP Ananda Live
কাল ষষ্ঠ দফা (Lok Sabha Election 2024), বাংলার ৮ আসনে ভোট। তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুরে (Medinipur Lok Sabha Election) নির্বাচন। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রামে ভোট। ষষ্ঠ দফায় ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৯২ QRT, পশ্চিম মেদিনীপুর: ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২১৩ QRT। বাঁকুড়া: ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৭৩ QRT। ঝাড়গ্রাম: ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১২৮ QRT। পূর্ব মেদিনীপুর: ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২৩২ QRT। পুরুলিয়া: ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৩২ QRT।
পুরুলিয়ায় ভোটের যে ঐতিহ্য, তাতে খুব বেশি গন্ডগোলের নজির নেই। এখানে সাধারণত শান্তভাবেই ভোট হয়। পুরুলিয়ায় ১৯০৩টি বুথে ভোটগ্রহণ হবে। পাহাড়, জঙ্গলের জায়গা এই জেলা। বেশ কিছু বুথ রয়েছে যেখানে ভৌগোলিক ভাবে বেশ দুর্গম। সেখানে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। এই আসনে এবার মূলত ত্রিমুখী লড়াই।