Lok Sabha Election 2024: সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা। ABP Ananda Live
ABP Ananda | 29 Apr 2024 03:23 PM (IST)

Soumitra Khan: বাঁকুড়ার পাত্রসায়েরের পর এবার বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে (Bishnupur BJP Candidate Soumitra Khan) কালো পতাকা দেখানো ও 'গো ব্যাক' স্লোগান তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ তৃণমূল (TMC) কর্মীরা কালো পতাকা দেখিয়ে গো ব্যক স্লোগান তুলতেই, বিজেপির (BJP) মিছিল থেকে হামলা চালানো হয় তৃণমূলের গঙ্গাজলঘাটি অঞ্চল কার্যালয়ে। তৃণমূলের ওই কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ABP Ananda Live