PM Narendra Modi: 'কংগ্রেস জমানায় বাংলা সহ গোটা পূর্ব ভারত বঞ্চিত হয়েছে' আক্রমণ মোদির।
ABP Ananda | 12 May 2024 12:45 PM (IST)

Lok Sabha Election 2024: 'কংগ্রেস (Congress) জমানায় বাংলা সহ গোটা পূর্ব ভারত বঞ্চিত হয়েছে। আগামী ৫ বছরে পূর্ব ভারতে উন্নয়নের গতি আরও বাড়বে। ব্যারাকপুরের এই মাটিতে ইতিহাস তৈরি হয়েছে। স্বাধীনতার যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ব্যারাকপুর। একসময় বাংলার অর্থব্যবস্থাকে মজবুত করতে ব্যারাকপুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। কিন্তু তৃণমূল (TMC) জমানায় ব্যারাকপুর দুর্নীতির গড় হয়ে উঠেছে', আক্রমণ মোদির (PM Narendra Modi)। ABP Ananda Live