PM Narendra Modi: 'বাংলায় তৃণমূল যুবকদের বিকাশের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে', আক্রমণ মোদির।
ABP Ananda | 26 Apr 2024 01:04 PM (IST)

Lok Sabha Election 2024: মালদায় প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। মালদা উত্তরের বিজেপি (BJP Candidate) প্রার্থীর খগেন মুর্মু, মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে সমাবেশ। 'আগে বাম, এখন তৃণমূল (TMC) শাসনে বাংলার সম্মান ধূলিস্যাত হয়েছে। তৃণমূলের জমানায় এখন শুধুই একটাই কথা হাজার কোটির দুর্নীতি। সারদা, রোজভ্যালি, গরু পাচার, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি। বাংলায় তৃণমূল যুবকদের বিকাশের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে', আক্রমণ মোদির। ABP Ananda Live