PM Narendra Modi: 'বাংলার মাটিকে অপমান করেছে তৃণমূল', ভাটপাড়ার সভা থেকে আক্রমণ মোদির
ABP Ananda | 12 May 2024 12:36 PM (IST)

Lok Sabha Election 2024: 'একসময় বাংলার অর্থব্যবস্থাকে মজবুত করতে ব্যারাকপুর গুরুত্বপূর্ণ ভূমিকা নিত। কিন্তু তৃণমূল (TMC) জমানায় ব্যারাকপুর দুর্নীতির গড় হয়ে উঠেছে। এখন বাংলায় নিজের বিশ্বাসের উপর ভিত্তি করে বেঁচে থাকা দায়। বাংলায় রামের নাম নিতেও বাধা দেয় তৃণমূল সরকার। বাংলায় রামনবমীর বিরোধিতা করতে তৃণমূল। কংগ্রেস (Congress) ও বামেরাও (CPIM) রামের বিরোধিতায় জোট গড়েছে', ভাটপাড়ার সভা থেকে আক্রমণ মোদির (PM Narendra Modi)। ABP Ananda Live