Adhir Chowdhury: সিপিএমের উত্তরীয় গলায় দিয়ে বামেদের মিছিলে সামিল অধীর চৌধুরী। ABP Ananda Live
ABP Ananda | 18 Apr 2024 04:44 PM (IST)

West Bengal News: বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন মুর্শিদাবাদ (Murshidabad) লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম (MD Selim)। সিপিএমের উত্তরীয় পরে মিছিলে যোগ দেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়রাও। আজ মনোনয়নপত্র জমা দেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনও। ABP Ananda Live