Lok Sabha Elections 2024: ভোটের রেজাল্টের পরই বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ! ABP Ananda Live

ABP Ananda Live: কোথাও বোমাবাজি, কোথাও বাড়িতে হামলা। ভোটের রেজাল্টের পরই একাধিক জায়গায় বিজেপি নেতা-কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য় করে পরপর বোমা, মধ্য়মগ্রামে একাধিক বিজেপি কর্মী-সমর্থকদের বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

ভাটপাড়ায় 'বোমাবাজি'। বিজেপি কর্মীর বাড়িতে হামলা। আর তারপরই মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় বিজেপি নেতা কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

কোথাও পড়ল বোমা! কোথাও আবার বিজেপি কর্মীর বাড়িতে গভীর রাতে হামলা চালানো হয় বলেও অভিযোগ। ব্য়ারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিংহ পরাজিত হওয়ার পরই, মঙ্গলবার রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে, এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য় করে বোমাবাজির ঘটনা ঘটে। ৪টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ভাটপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি অভিযোগ অস্বীকার তৃণমূলের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola