Lok Sabha Elections 2024: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঘাটালে BJP-র প্রার্থী হিরণ

ABP Ananda  |  25 May 2024 08:58 AM (IST)
ABP News

ABP Ananda Live: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঘাটালে বিজেপি-র প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ (Hiran Chatterjee)। কেন্দ্রীয় বাহিনীকে (Central Forces) কোথাও দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন তিনি। হিরণের দাবি, রাতে ঘুমিয়েছে কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলকে জেতাতে কেশপুর এবং আনন্দপুরের দুই ওসি তৎপর হয়ে উঠেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। কমিশন যদিও অভিযোগ অস্বীকার করেছে। (Hiran Chatterjee)।  শুধুমাত্র শাসকদলই নয়, পঞ্চম দফায় ভোটগ্রহণের সময় থেকে বিজেপি-র প্রার্থীরাও বিভিন্ন সময়ে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে আসছেন। শনিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ শুরু হলে আবারও একই অভিযোগ তুললেন হিরণ। তাঁর বক্তব্য, "আমি তো সারারাত ধরে আনন্দপুর, কেশপুর ঘুরে বেড়িয়েছি। কোথাও কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাইনি। তাঁরা স্কুলের ভিতর বসে খাওয়াদাওয়া করছিলেন এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন।" (Keshpur News)। তৃণমূলকে জেতানোর দায়িত্ব পুলিশ কাঁধে তুলে নিয়েছে বলেও দাবি করেন হিরণ। তাঁর কথায়, "কেশপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় এবং আনন্দপুর থানার ওসি সানি, এরা দু'জনে মিলে তৃণমূলকে জেতাতে দায়িত্ব নিয়ে সারারাত ধরে আণাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কাল কেশপুর, আনন্দপুরে বোমার বৃষ্টি হচ্ছিল।" "ম্যাচ ফিক্সিং হয়েছে, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের হাতে বিক্রি হয়ে গিয়েছে" বলেও দাবি করেন হিরণ।

  • হোম
  • ভিডিও
  • নির্বাচন ২০২8
  • Lok Sabha Elections 2024: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ঘাটালে BJP-র প্রার্থী হিরণ

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন