Lok Sabha Elections 2024: ভাঙড়ের একাধিক জায়গায় ISF-TMC সংঘর্ষ! ঠিক কী ঘটেছিল? ABP Ananda Live

ABP Ananda Live: ভাঙড় (Bhangar) আছে ভাঙড়েই। পঞ্চায়েত ভোটে হিংসার ছবি ফিরল লোকসভার ভোটে (Loksabha Election 2024)। ভোটের দিন সকালেই রাস্তায় দেখা গেল তাজা বোমা। বেলা বাড়তে ভাঙড়ের একাধিক জায়গায় সংঘর্ষে জড়াল ISF এবং তৃণমূল। অভিযোগ উঠল ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার। 

এ যেন তেইশের পঞ্চায়েত ভোটেরই রিপিট টেলিকাস্ট চব্বিশের লোকসভা নির্বাচনে। ভোটের আগে রাতভর বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ! সকালের আলো ফুটতেই রাস্তায় দেখা গেল তাজা বোমা! আর বেলা বাড়তেই ISF এবং তৃণমূলের সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। যা দেখে অনেকেই বলছেন, ভাঙড় আছে ভাঙড়েই! ভোটের ভাঙড় মানেই ভয়ের ভাঙড়! বেলা বাড়তেই চরমে ওঠে উত্তেজনা। পথ অবরোধ করেন ISF-এর কর্মী সমর্থররা। পুলিশের তাড়া খেয়ে কেউ রাস্তায়, আবার কেউ পড়ে যান পুকুরে। 

সংঘর্ষে আহত হন ISF-এর মহিলা পোলিং এজেন্ট থেকে শুরু করে একাধিক ISF-এর কর্মী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola