Lok Sabha Elections 2024: ফের সন্দেশখালি নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ মোদির। ABP Ananda Live
ABP Ananda | 03 May 2024 09:31 PM (IST)

West Bengal News: ভোটের দফা বাড়ার সঙ্গে সঙ্গে সন্দেশখালি (Sandeshkhali Incident) ইস্যুতে আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি (BJP)। আজ বর্ধমান, তেহট্ট থেকে বোলপুর- পরপর তিনটি সভা থেকেই সন্দেশখালি নিয়ে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। জমিজমা নিয়ে কিছু সমস্যা ছিল, মিটিয়ে দেওয়া হয়েছে। পাল্টা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর মুখে হাথরস বা উন্নাও নিয়ে কথা নেই কেন, প্রশ্ন ছুড়ে দিল কংগ্রেস। ABP Ananda Live